ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

জেলা-উপজেলা ও মহানগরে আসছে নতুন নেতৃত্ব

সারাদেশে সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে ‍যুবলীগ

সারাদেশে সাংগঠনিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগের অন্যতম সহযোগি সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সারাদেশে যে সকল জেলা ও মহানগর ইউনিটের সাংগঠনিক অবস্থা কাঠামোগতভাবে অপেক্ষাকৃত দুর্বল; সে সকল ইউনিটকে দ্রুততম সময়ে শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।ৎ


গত ১৯ জানুয়ারি যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় কমিটির সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। যুবলীগের দফতর সেল হতে পাঠানো এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা ১৬ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে সংগঠনের অফিসিয়াল টেলিগ্রাম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সভার প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন- সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এমপি।
সভায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তণ নিশ্চিত করতে যুবলীগকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত হয়।
যুবলীগের সকল জেলা ও মহানগর ইউনিটের সাংগঠনিক অবস্থা কাঠামোগতভাবে অপেক্ষাকৃত দুর্বল; সে সকল ইউনিটকে দ্রুততম সময়ে শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সাবেক ছাত্র নেতাদের প্রাধান্য দিতে চায় যুবলীগ।  এ-লক্ষ্যে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পদপ্রত্যাশীদের প্রাষঙ্গিক তথ্য (নাম, পদবি, ফোন নম্বর ও ইউনিটের নামসহ) স্ব-স্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের মাধ্যমে সংগঠনের সম্মানিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া যুবলীগ কর্তৃক উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন সংক্রান্ত ২১ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখে জারিকৃত পরিপত্রটি ১৬ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যাহার করা হয়।

★ জেলা ইউনিটসমূহে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পুনঃদায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত গৃহীত হয়।
★ আন্তর্জাতিক শাখাসমূহের কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রাথমিক পর্যায়ে গুরুত্ব অনুযায়ী পাঁচটি আন্তর্জাতিক শাখা কমিটির পদপ্রত্যাশীদের প্রয়োজনীয় তথ্য (নাম, পদবি, দেশের নাম, ফোন নম্বর) আগামী সাত কার্যদিবসের মধ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক সম্পাদক ও উপ-আন্তর্জাতিক সম্পাদকের মাধ্যমে সংগঠনের সম্মানিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়।
★ কেন্দ্র থেকে শুরু করে জেলা ও মহানগর ইউনিটসমূহে শূন্য পদ পূরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
★ প্রচার ও তথ্য-প্রযুক্তি, দপ্তর, অর্থ আন্তর্জাতিক, গ্রন্থনা ও প্রকাশনা, আইন এবং সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি প্রকাশ ও সেল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

★খুনি-ফ্যাসিস্ট ইউনূস এর মেটিক্যুলাস প্রহসনের নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতোমধ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশনা অনুসারে -’যে ব্যালটে নৌকা প্রতীক নাই; যেখানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, সেখানে আমাদের ভোটাররা কেউ ভোট দিবে না’-ঘরে ঘরে এই গুরত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবার অনলাইন/অফলাইন বিভিন্ন কার্যক্রম গৃহীত।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ অবৈধ-দখলদার, খুনি-ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ধ্বংসের চলমান ধ্বংসাত্মক কার্যক্রম রোধ এবং বাংলাদেশ রক্ষার সংগ্রামকে আরও ত্বরান্বিত করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বিশ্বাস করেন- দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী যুবলীগকে দ্রুততম সময়ের মধ্যেই সাংগঠনিকভাবে আরও সুদৃঢ় ও শক্তিশালীকরণের মধ্য দিয়ে সকল অপশক্তির পরাজয় অবশ্যম্ভাবী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ