
নাটোরে জনস্বার্থে ব্যবহৃত নাটোর পৌরসভার গুরুত্বপূর্ণ আইসিইউ সমৃদ্ধ অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি ‘হ্যাঁ’ ভোটের প্রচারণার কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। সোমবার সকাল থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় এই অ্যাম্বুলেন্সটি ব্যবহারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।
স্থানীয়দের অভিযোগ, জরুরি রোগী সেবার জন্য নাটোর পৌরসভার নির্ধারিত অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হচ্ছে ভোটের প্রচার মাইকিং ও ব্যানার বহনের কাজে। এতে একদিকে যেমন জরুরি সেবায় বিঘ্ন ঘটছে, অন্যদিকে প্রশ্ন উঠছে প্রশাসনের নজরদারি নিয়েও। তারা মনে করেন অ্যাম্বুলেন্স মানেই জীবন বাঁচানোর বাহন। এটা যদি ভোটের কাজে ব্যবহার হয়, তাহলে অসুস্থ মানুষ প্রয়োজনে যাবে কোথায়।
বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি করেছে তারা। তবে এ বিষয়ে কোন কথা বরতে রাজি হয়নি নাটোর পৌরসভার নির্বাচিত কর্মকর্তা আমিনুল ইসলাম।
দেশপক্ষ/ এমএইচ