ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা নিহত

শেরপুরে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সামনে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন।

single-ad-main-1

বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টায় তিনি মারা যান। এর আগে, এদিন বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের জামায়াতের প্রার্থী ও শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম।

জানা গেছে, আজ বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ কয়েকটি দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় দু’পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা হয়। এ ঘটনায় ৫০-এর বেশি জামায়াত সমর্থক আহত হন। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রেজাউল করিম মারা যান।

দেশপক্ষ/ এমএইচ

single-ad-main-2

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ