
বিএনপিতে যোগ দিয়েছেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান। তিনি তার সমর্থকদের নিয়ে শরীয়তপুর-২ আসনের বিএনপি প্রার্থী সফিকুর রহমান কিরনকে বিজয়ী করতে প্রকাশ্যে প্রচার-প্রচারণা শুরু করেছেন। যা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মিদের মধ্য তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, আনোয়ার খান এক সময় বংশালে ট্রাকে মাল উঠা নামার কাজ করতেন। যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সানিধ্যে এসে হঠাৎ করে ফুলে ফেপে উঠেন। প্রথমে যুবলীগের সদস্য পরে প্রচার সম্পাদক হন। গত ১৫ বছরে ঢাকা দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনে ঠিকাদারি করে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। এক সময় ঢাকার মেসে থাকলেও এখন রাজধানীর টিকাটুলি, বারিধারা ও কেরানিগঞ্জে ১০টির বেশি বিলাসবহুল টাওয়ার রয়েছে। শরীয়তপুরেও রয়েছে অঢেল সম্পদ। একাধিকবার হয়েছে ইউপি চেয়ারম্যান।
https://www.facebook.com/reel/878025044849910
তাদের অভিযোগ- দলের সু:সময়ে এতো অঢেল সম্পত্তি গড়ে তোলা আনোয়ার এখন বিএনপিতে যোগ দিলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়- শরীয়তপুর-২ আসনে ধানের শীষ প্রতীক নির্বাচিত করতে মসজিদের কসম খেয়ে সবোর্চ্চ ভূমিকা রাখার প্রত্যয় জানাচ্ছেন।