ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

৫০ লাখ টাকাসহ বিমানবন্দরে আটক জামায়াতের আমির

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়।

single-ad-main-1

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে।

বুধবার ( ১১ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়।

নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ টাকা মেশিনে গণন চলছে।

single-ad-main-2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল বৃহস্পতিবার। এরআগে ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতার আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেছেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তার ব্যবসার টাকা।

বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।

-নি/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন