
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক তাফরিমা তাবাসুম মঞ্জুরুলকে বলেন, ‘আপনি বয়স্ক লোক সংযত হয়ে কথা হয়ে বলুন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি (সদর সিভিল কোর্টের জজ) প্রথম শ্রেণির জ্যেষ্ঠ বিচারক তাফরিমা তাবাসুম এই আদেশ দেন। মঞ্জুরুল ওই আসনে প্রার্থী ছিলেন।
আপনার বিরুদ্ধে ফোনে অনেক অভিযোগ পাচ্ছি, আমরা প্রেসারে আছি। আপনি একটু কথা সংযত হয়ে বলুন।’ এ সময় মঞ্জুরুল মূন্সী তার লিখিত বক্তব্যে নির্বাচনী সভায় বক্তব্যব্যের ব্যাখ্যা দেন।
আদালতে মঞ্জুরুল মুন্সীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এ বি এম হামিদুল মেজবাহ, কুমিল্লার বারের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, অ্যাড. আব্দুল আউয়াল ভূঁইয়া ও অ্যাড. আমানুর রহমান খান তারিক।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মঞ্জুরুল মুন্সীর বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ওই ঘটনায় বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার মধ্যে লিখিত বক্তব্যসহ সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে তাকে বলা হয়েছিল।
মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনে বিষয়টি কমিটির কাছে লিখিত জানান দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম।
দেশপক্ষ/ এমএইচ








