
কুষ্টিয়ার কুমারখালীতে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ করে পালিয়েছে দূর্বৃত্তরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটের দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা যায়, বুধবার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটের দিকে সুলতানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে বিকট শব্দ শোনা যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। বিস্ফোরণের শব্দে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের তৎপরতা আরও বৃদ্ধি করেছে। ওই এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার কমান্ডার রফিকুল ইসলাম বলেন, হঠ্যাৎ বিকট শব্দ হয়। ঘটনাস্থলে দেখি কালো ধোয়ায় অন্ধকার হয়ে গেছে। আমরা তৎপর থাকায় দৃর্বৃত্তরা পালিয়ে যায়।আমরা কাউকে দেখতি পারিনি। তবে শব্দটা ককটেল না অন্য কিছু আমরা বুঝতে পারি নাই। বিষয়টি প্রশাসনের অন্যান্য কর্মকর্তাকে জানালে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে।
ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও পান্টি কলেজের প্রভাষক আব্দুল ওয়াদুদ বলেন, ১২টা ৪২ মিনিটের দিকে আমরা হঠ্যাৎ বিকট শব্দ শুনতে পায়। শব্দ পেয়ে বাইরে গিয়ে দেখি ভোট কেন্দ্রের ১০ থেকে ১৫ গজ দূরে ধোয়া উঠছে এবং উৎকট গন্ধ পায়। সে সময় আমরা ভোট কেন্দ্রের আশপাশে কাউকে দেখিনি। বিষয়টি তাৎক্ষণিক প্রশাসনের লোকজনকে জানানো হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে।
দেশপক্ষ/ এমএইচ