
গোপালগঞ্জ সদর উপজেলায় ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শিশু ও দুই আনসার সদস্যসহ আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২ মিনিটে দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ভোটকেন্দ্র দায়িত্বরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জহিরুল ইসলাম বলেন, সকালে ৯টার দিকে দূর থেকে একটি ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে দুই আনসার সদস্য আহত হন। এছাড়া ভোটার সঙ্গে আসা এক শিশুও আহত হয়েছে।
দেশপক্ষ/ এমএইচ