
রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ ঠিকানায় অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কয়েকজন ব্যাক্তি প্রকাশ্যে এবং কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়ে এই পতাকা উত্তোলন করেন বলে জানা যায়।
নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাধারন পোশাক পরিহিত কয়েকজন আওয়ামী লীগ সমর্থক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে সালাম প্রদাণ করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর আগস্ট মাসজুড়ে চলে লুটপাট। কেবল এই ভবনই নয়, রাজধানীর তেঁজগাওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সেখান থেকেও মালামাল লুট করে নেওয়া হয়। তখন থেকে এই তিন ভবন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
সবশেষ গত বছরের ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে কেন্দ্রীয় কার্যালয়ের ভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছিল।
দেশপক্ষ/ এমএইচ








