ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলল ছাত্রলীগ

বরগুনার বেতাগীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর উপজেলা কার্যক্রম আওয়ামী লীগের দলীয় কার্যালয় পুনরায় খুলে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

single-ad-main-1

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বেতাগী পৌর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীর উপস্থিতিতে অফিসটি খোলা হয়। এ সময় ‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তালাবদ্ধ ছিল।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীমের নেতৃত্বে বেতাগী পৌর শহরের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে ঢোকে। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি টাঙিয়ে জয় বাংলা স্লোগান দেন।

single-ad-main-2

পুনরায় উদ্বোধনকালে বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার বলেন, ‘দলীয় কার্যালয় একটি রাজনৈতিক সংগঠনের প্রাণকেন্দ্র। এখান থেকেই সব সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। তারা ছাত্রলীগের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘তরুণ প্রজন্মের এমন উদ্যোগ দলকে আরোন শক্তিশালী করবে।’ পাশাপাশি সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন