ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪২ পূর্বাহ্ন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। লো-স্কোরিং ম্যাচে ১১০ রান করেও বোলারদের নৈপুণ্যে ৫৪ রানের জয় তুলে নেয় টাইগ্রেসরা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত।

single-ad-main-1

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে আসে ১৯ রান। শামীমা সুলতানা ১৩ ও ইসমা তানজিম ১২ রান করেন। শারমিন সুলতানা যোগ করেন ১৫ রান। একপ্রান্তে ধস নামলেও অন্যপ্রান্তে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেন অধিনায়ক ফাহিমা খাতুন। ৩২ বলে অপরাজিত ৪০ রানের ইনিংসে দলকে ১১০ রানে পৌঁছে দেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। ফারিয়া তৃষ্ণা ইমান নাসেরকে বোল্ড করে সূচনা করেন। পরের ওভারেই অধিনায়ক ফাহিমা খাতুন শাওয়াল জুলফিকারকে ফেরান। সানজিদা আক্তার মেঘলা হুরাইনা সাজিদকে আউট করলে দ্রুত ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।

মাঝে ইউসরা আমি ও দলনেতা হাফসা খালিদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা বেশিক্ষণ টেকেনি। শেষ পর্যন্ত ৫৬ রানেই অলআউট হয় পাকিস্তান। হাফসা করেন সর্বোচ্চ ১২ রান।

single-ad-main-2

বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা নেন তিনটি উইকেট, ফাহিমা খাতুন পান দুটি। বাকিরাও রাখেন কার্যকর ভূমিকা। দাপুটে জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ এখন ফাইনালে ভারতের বিপক্ষে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ