ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

কানাডার মন্ট্রিয়ালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞলি

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদ প্রতি শ্রদ্ধাজ্ঞলি জ্ঞাপন করেছেন কানাডার মন্ট্রিয়ালে বসবাসরত বাংলাদেশিরা।
কানাডার মন্ট্রিয়ল শহরে নটরডেম ওয়েস্ট স্ট্রিটের উন্মুক্ত শহীদ মিনার চত্বরে ২১ ফেব্রয়ারি-২০২৬ প্রথম প্রহরে তীব্র শীত ও স্নো উপেক্ষা উপক্ষো করে শ্রদ্ধা জানানো হয়। এসময় “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” মর্মস্পর্শী এ গানটি বাজানো হয়।
উন্মুক্ত শহীদ মিনার চত্বরে শ্রদ্ধাজ্ঞলি অর্পন কর্মসূচির আয়োজন করেন – শহীদ সালাম বরকত বাংলা স্কুলের পরিচালক দীন মুহাম্মদ তপন, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বাকি বিল্লাহ বকুলসহ আরও অনেকে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদ প্রতি শ্রদ্ধাজ্ঞলি জ্ঞাপন করেছেন কানাডার মন্ট্রিয়ালে বসবাসরত বাংলাদেশিরা

শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বাকি বিল্লাহ বকুল বলেন, বাংলা ভাষা বাঙালি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও স্বাধিকার চেতনার মূলভিত্তি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পথ ধরেই এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। যার কারণে পৃথিবীর সকল বাংলা ভাষা-ভাষি মানুষের কাছে ২১ ফেব্রুয়ারি অত্যন্ত মযার্দাপূর্ন ও গৌরবের। প্রতিবছরের ন্যায় এবারো মন্ট্রিয়ালের উন্মুক্ত শহীদ মিনার চত্বরে আমরা অমর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি।

single-ad-main-1

গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের আজ ৭৩ বছর পূর্ণ হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেসকো) ১৯৯৯ সালের ১৭ নভেম্বর মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙে ছাত্রছাত্রীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ কয়েকজন।

 

single-ad-main-2

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ