
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ–এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালনের অভিযোগ উঠেছে।
গত শনিবার রাত ১২টা ১ মিনিটে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা আদিবাসী উচ্চবিদ্যালয়ে নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়–এর শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম যাওয়াদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য পবিত্র, আসিক, শুভ ও বিজয় মাহাতোসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনার একটি ভিডিও ‘টিএসআই জাওয়াদ’ নামের একটি ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আইডিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও উপজেলার দেওভোগ এলাকার বাসিন্দা হিসেবে পরিচিত বলে দাবি করা হয়েছে। ভিডিওটি স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
তবে এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, এ সংক্রান্ত একটি ভিডিও আমরা দেখেছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
-নি/ এমএইচ