
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে ধাপে ধাপে রদবদল করা হবে। ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে এবং এতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
রোববার ( ২২ ফেব্রুয়ারি) সচিবালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতিকে আহ্বান করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে । এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।’
রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়।
দেশপক্ষ/ এমএইচ