ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪১ অপরাহ্ন

মুকসুদপুরে ১৯ মাস পর আ.লীগ কার্যালয়ে উড়ল পতাকা

দীর্ঘ ১৯ মাস পর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

single-ad-main-1

রোববার ( ২২ ফেব্রুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলা সদরের চৌরঙ্গীতে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এ পতাকা উড়তে দেখা গেছে।

মুকসুদপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজ, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কয়েকজন নেতা কর্মী ও সমর্থক নিয়ে সকাল ৬ টার দিকে পতাকা উত্তোলন করেছেন বলে জানা গেছে।

এ সময় তারা ‘জয় বাংলা’‘জয় বঙ্গবন্ধু’ ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সহ বিভিন্ন স্লোগান দেন।

single-ad-main-2

মুকসুদপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজ, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের ফেসবুক আইডিতে পতাকা উত্তোলনের ছবি পোস্ট করা হয়। মুহুর্তের মধ্যে এ ছবি ভাইরাল হয়ে যায়। তারপরই ওই কার্যালয়ে পতাকা উত্তোলনের বিষয়টি জানাজানি হয়।

এ ব্যাপারে জানতে রবিবার বিকেলে মুকসুদপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজের মোবাইলে একাধিক বার ফোন দিয়ে ফোন বন্ধ পাওয়া গেছে। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন পতাকা উত্তোলনের খবর শুনেছেন জানিয়ে বালেন, রবিবার সকালে কে-বা কারা পতাকা উত্তোলন করেছে । আমরা এটি চিহ্নিত করার চেষ্টা করছি ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে চলে যান। এরমধ্যে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দীর্ঘ ১৯ মাস ধরে উপজেলা কার্যালয়টি তালাবদ্ধ রয়েছে। প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ