
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে ‘প্রধানতম শত্রু ও বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছেন যুবলীগ নেতা শামীম । একই সঙ্গে তিনি পাঠ্যপুস্তকে ড. ইউনূসের নাম ‘সবচেয়ে বড় রাজাকার ও লুটেরা’ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে যুবলীগ নেতা শামীম প্রধান উপদেষ্টার কড়া সমালোচনা করে এসব কথা বলেন।
বক্তব্যে শামীম বলেন, ‘৫৫ বছরের ইতিহাসে এই মাটি-মানুষ-মুক্তিযুদ্ধের প্রধানতম শত্রু এই ব্যক্তি। স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, সবচেয়ে বড় রাজাকার, লুটেরা হিসেবে পাঠ্যপুস্তকে ড. ইউনূসের নাম অন্তর্ভুক্তির দাবি করছি।’
ড. ইউনূসের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে এই নেতা বলেন, ‘পুরো বিশ্বের সামনে তাঁর মুখোশ উন্মোচনের দায় আমাদের সবার। যদিও কিছু রাজাকার শাবকের কাছে তাঁর জুড়ি মেলা ভার।’
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের নিয়মিত সমালোচনা করতে দেখা যায় তাঁকে।
দেশপক্ষ/ এমএইচ
