ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৭ পূর্বাহ্ন

কীর্ত্তন শুনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী

ভোলার তজুমদ্দিনে আশ্রমে কীর্ত্তন শুনতে গিয়ে ২৬ বছরের এক প্রতিবন্ধী নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে একটি বাগানের সামনে থেকে স্থানীয়রা তাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

কয়েক মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের হওয়া ভুক্তভোগী ওই নারী এক সন্তানের জননী।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, স্বামী পরিত্যক্তা ওই নারী কিছুটা মানষিক প্রতিবন্ধী। রবিবার রাতে তজুমদ্দিনে একটি সাধুর আশ্রমে কীর্ত্তন শুনতে যান তিনি। সেখান থেকে ফেরার পথে তিন যুবক তাকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করে। এঘটনায় মোটরসাইকেল চালক রাকিব, রাসেল ও শাকিল নামের তিন যুবককে অভিযুক্ত করা হলেও তাদের পুরো পরিচয় জানা যায়নি।

এদিকে সোমবার সকালে ওই নারীকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি পর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুপুরে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন তিনি।

২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শামসুল আলম জানান, প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা চলছে তার।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, এ ঘটনায় রাকিব নামে সন্দেহভাজন একজনকে ধরে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তদন্তের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ