ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬, ৫:০২ পূর্বাহ্ন

বিশ্বকাপে ফারহান-ফখরের জুটির রেকর্ড

হারলেই বিদায়, বড় ব্যবধানে জিতলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। এমন কঠিন সমীকরণের ম্যাচে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামার পর থেকেই রীতিমতো তাণ্ডব শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার।

উদ্বোধনী জুটিতে ১৫ ওভার তথা ৯৫ বলে ১৭৬ রানের পার্টনারশিপ গড়েন শাহিবজাদা ফারহান ও ফখর জামান। শ্রীলংকান পেসার দুশমন্ত চামিরার বলে বোল্ড হয়ে ফেরেন ফখর জামান। তার আগে ৪২ বলে ৯টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৮৪ রান করে ফেরেন ফখর জামান।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ