চাঁদপুর জেলার উত্তর মতলবে যুবলীগ সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) পবিত্র রমজান উপলক্ষ্যে মতলব উত্তর উপজেলার হরিণা খান বাড়ি বাইতুল ফালাহ্ জামে মসজিদের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের মা-বাবার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এই ইফতারে হরিণা গ্রামের মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে মা-বাবার জন্য দোয়া করেন মাইনুল হোসেন খান নিখিলের বড় ভাই মোজাম্মেল হক টগর খান। এসময় তিনি পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলের কাছে মা-বাবার জন্য দোয়া প্রার্থনা করেন এবং গ্রামবাসীর উপস্থিতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উক্ত মসজিদের ক্যাশিয়ার মোঃ জমির খান তার বক্তব্যে বলেন, “মাইনুল হোসেন খান নিখিল সাহেব আজ আমাদের মাঝে সরাসরি উপস্থিত নেই। তবে তিনি তার বাবা-মায়ের রুহের মাগফেরাত কামনায় এই ইফতারের আয়োজন করেছেন। আপনারা সবাই ওনার বাবা-মায়ের জন্য মন থেকে দোয়া করবেন।”
ইফতারের আগ মুহূর্তে অনুষ্ঠিত বিশেষ মোনাজাত পরিচালনা করেন হরিণা খান বাড়ি বাইতুল ফালাহ্ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ বোরহান উদ্দিন। তিনি দেশ ও জাতির কল্যাণসহ উপস্থিত সকলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন।
ইফতার ও দোয়া মাহফিলে হরিণা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং স্থানীয় মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে শরীক হন। ইফতারের পর সকলে মিলে জামাতে নামাজ আদায় করেন।