
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। বুধবার বাংলাদেশ সময় রাত প্রায় ১২টার দিকে ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করে তেহরান।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইলের প্রভাবে ইসরায়েলের মধ্যাঞ্চল ও ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে সতর্কতামূলক সাইরেন বাজছে।
এর আগে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছিল, আজ রাতে ইসরায়েলে ইরান ও লেবাননের হিজবুল্লাহ বড় ও বিস্তৃত হামলা চালাবে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
দেশপক্ষ/ এমএইচ








