ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১:০৭ পূর্বাহ্ন

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে তাঁকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠভোটে স্পিকার নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। একই প্রক্রিয়ায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন কায়সার কামাল। দুজনের ক্ষেত্রেই কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ফলে তাঁরা দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বরগুনা–২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম স্পিকার হিসেবে ভোলা–৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদের নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবে সমর্থন দেন খুলনা–৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম।

পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বকারী খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার মাধ্যমে হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার নির্বাচিত হন। একই প্রক্রিয়ায় ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাবটিও গৃহীত হয়।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের এমপি এডভোকেট আহমেদ আযম খানকে মন্ত্রিসভায় নেওয়া হয়। তবে এখনো তাকে কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ