ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ২:০২ পূর্বাহ্ন

বানাসাস এর সম্পাদক রেশমা, কোষাধ্যক্ষ হালিমা

বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) এর নতুন সাধারণ সম্পাদক হলেন চ্যানেল ৯৯, ইউএসএর রেশমা তোহা এবং কোষাধ্যক্ষ সংবাদ সংযোগের হালিমা খাতুন।

শনিবার (১৪ মার্চ) রাতে সংগঠনের সভাপতি নাসিমা আক্তার সোমা এ তথ্য নিশ্চিত করেন। এরআগে গত বুধবার রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল শেষে কমিটির বৈঠকে সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহিত  হয়।

এ সময়ে সহ-সাংগঠনিক সম্পাদক পদে বৈশাখীনিউজটুয়েন্টিফোর.কমের স্বপ্ন রোজ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে দৈনিক এদিনের রারজানা সুলতানা নির্বাচিত হন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে মোহনা টিভির কাজী তামান্না তৃষা, দেশকাল নিউজের জান্নাতুল ফেরদৌস শোভা এবং জবাবদিহির হোসনে আরা রিয়ার নাম ঘোষণা করা হয়।

সংগঠনকে আরো গতিশীল ও কার্যকর করার লক্ষে বর্তমান কমিটিকে পূর্নগঠন করা হয়েছে।

২০১৮ সালে গঠিত হওয়া এই সংগঠনটি সাংবাদিকদের রুটিরুজির আন্দোলন, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদসহ গণমাধ্যম কর্মীদের সার্থসংশ্লিস্ট সকল বিষয়ে সোচ্চার থেকেছে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন