
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, সোমবার রাতে ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে তারা একটি ‘নির্ভুল হামলা’ চালিয়ে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ব্যবহৃত উড়োজাহাজটি ধ্বংস করেছে।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এই দাবি করে।
বিবৃতিতে বলা হয়, এই উড়োজাহাজটি ধ্বংস করার ফলে ইরানের মিত্র অক্ষভুক্ত দেশগুলোর সঙ্গে ইরানি নেতৃত্বের সমন্বয় করার সক্ষমতা, দেশটির সামরিক শক্তি বাড়ানোর প্রচেষ্টা ও নিজেদের সক্ষমতা পুনর্গঠনের ক্ষমতা বিঘ্নিত হবে।
দেশপক্ষ/ এমএইচ








