যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ বলেছেন, বাংলাদেশ এখন কঠিন বির্পয়ের মুখে। মানুষ হত্যা বাহবা হয়ে গেছে। মুক্তিযুদ্ধ করা অপরাধ হয়ে গেছে। এখান থেকে দেশকে বাঁচাতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিকল্প নেই। একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দেশকে আবারো সমৃদ্ধির পথে আনতে পারবেন।

১৮ মার্চ মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় সভাপর বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এসব কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। । স্বাগত বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন নিখিল।
যুবলীগ চেয়ারম্যান বলেন, খুনি ইউনুস গত ১৮ মাসে দেশটা ধ্বংসস্তুপে পরিনত করেছেন। মব সন্ত্রাসের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা আর অর্থ পাচার করেছেন। খুনিরা রাষ্ট্রীয় প্রটোকলে থাকে আর হত্যার শিকার পরিবারের বাকি সদস্য বিচার তো দূরে থাক, প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে। প্রহসনের একটা নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে, তারাও খুনি ইউনুসের পথেই রয়েছে।
অধ্যাপক শেখ ফজলে শামস পরশ বলেন, কঠিন এ দু:সময়ে যুবলীগ শেখ হাসিনার পাশে রয়েছে। আগামীতে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে যু্বলীগকে সাংগঠনিকভাবে গড়ে তোলা হচ্ছে। যারা দেশের মাটিতে লড়াই-সংগ্রাম করে যাচ্ছে- কমিটি গঠনের তাতের প্রধান্য দেয়া হবে। এসময় নেতাকর্মী
দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে- আগামীতে যত স্থানীয় নির্বাচন হবে, সেখানে অংশগ্রহণের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।