ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ২:০৬ পূর্বাহ্ন

নড়িয়ায় সাবেক মেয়র বাবু রাড়ীর উদ্যোগে ৫ হাজার অসহায়কে মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ীর উদ্যোগে ৫ হাজার সহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার (শাড়ি ও লুঙ্গি) ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এব্যাপারে উপহার পাওয়া অনেকেই ব্যক্তিরা বলেন, বাবু রাড়ী সব সময় নড়িয়া পৌরবাসীর সুখে-দুঃখে পাশে থাকে। আমরাও তাকে ভালবাসি। তাঁর জন্য দোয়া করি।

নড়িয়া পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ীর ছেলে দাউদ হাসান বলেন,
আমার বাবা সবসময় নড়িয়া পৌরবাসী কল্যাণে কাজ করছেন। তিনি সকল সময় তাদের পাশে থাকেন। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাঁসি ফোটাতেই তাঁর এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ