
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাবনায় মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতা–কর্মীরা। বুধবার রাত ১২টা ১ মিনিটে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে পাবনা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় তারা স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ আন্দোলন–সংগ্রামের ধারাবাহিকতায় এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বাঙালি জাতি স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। অসংখ্য শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা।
তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ছাত্রলীগ সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে যাবে।
দেশপক্ষ/ এমএইচ