ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ২:১২ পূর্বাহ্ন

৭১ এর সাথে ২৪ মিলিয়ে ফেললে বিপর্যয় হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ৭১– এর সাথে ২৪ কে মিলিয়ে ফেললে সেটা হবে আমাদের জন্য বড় বিপর্যয়ের কারণ। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, চিকিৎসাসহ অন্যান্য সুযোগসুবিধা দিতে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

শনিবার ( ২৮ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘প্রকৃত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল রাজাকার, আলবদর, আলশামস তাদেরও সঠিক তালিকা প্রণয়ন করাটা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বড় চ্যালেঞ্জ।’ মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, চিকিৎসাসহ অন্যান্য সুযোগসুবিধা দিতে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘প্রশাসক হিসেবে আমি বলতে চাই যদি আল্লাহ সুযোগ দেয় এবং মহানগরীর মেয়র হিসেবে যদি আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেন, তাহলে সরকারের পক্ষ থেকে লাগবে না, ঢাকা মহানগরের সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সচ্ছলতার দায়িত্ব ঢাকা সিটি সিটি করপোরেশন নেবে।’

আব্দুস সালাম বলেন, ‘রাষ্ট্র ক্ষমতায় থাকলে অনেক কিছুই করা সম্ভব। মুক্তিযোদ্ধাদের বুকে যে হাহাকার থাকে সেই হাহাকার নিয়ে দেশ কখনো আগাতে পারে না। গৃহায়নে তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেয়া কেন হবে না? মাননীয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে বলব, আজকে মুক্তিযোদ্ধা যারা আছেন সকল পরিবহন সুবিধা তাদেরকে দিতে হবে। এছাড়া ফ্রি চিকিৎসা দিতে হবে, ঘরের ব্যবস্থা করতে হবে। তাদের ভাতা আরও বাড়িয়ে দিতে হবে। তারা যেন শান্তিতে থাকতে পারে সেই দায়িত্ব রাষ্ট্রের। মুক্তিযোদ্ধাদের কল্যাণে এইটুকু কাজ অবশ্যই করবেন সরকার। মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের পুনর্বাসন করার ইচ্ছা আছে সরকারের এবং করতে পারবে, আমরা পারব।’

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন