
বাংলাদেশের প্রায় প্রত্যেক সরকারপ্রধানই সাংবাদিকদের মুখোমুখি হলেও ১৮ মাস ক্ষমতায় থেকেও মুহাম্মদ ইউনূস কোনো সংবাদ সম্মেলনে মুখোমুখি হননি। ইউনূস গণতন্ত্র শেখাতে এসেছিলেন, শুনলেই হাসি পায়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) কালের কণ্ঠে প্রকাশিত একটি প্রতিবেদনের ছবি ফেসবুকে পোস্ট করে এ কথা লিখেছেন সাংবাদিক আনিস আলমগীর।
পোস্টে তিনি বলেন, বাংলাদেশের প্রায় প্রত্যেক সরকারপ্রধানই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন- সংবাদ সম্মেলন করেছেন, কঠিন থেকে শুরু করে তোষামোদপূর্ণ সব ধরনের প্রশ্নের জবাব দিয়েছেন। এমনকি সামরিক শাসক জেনারেল এরশাদকেও প্রশ্ন করা গিয়েছিল- পত্রিকার প্রথম পাতায় তার কবিতা কেন ছাপা হয়।
তিনি বলেন, কিন্তু ১৮ মাস ক্ষমতায় থাকলেও একমাত্র ‘বিশ্ব বাটপার’ ইউনূস কোনো সংবাদ সম্মেলনে মুখোমুখি হননি।
আনিস আলমগীর আরও উল্লেখ করেন, গণতন্ত্রে নীরবতা কখনোই জবাবদিহির বিকল্প হতে পারে না। হাসি পায় যে, কিছু লোক এখনো বিশ্বাস করে তিনিই আমাদেরকে গণতন্ত্র শেখাতে এসেছিলেন, রাষ্ট্র সংস্কার করতে এসেছিলেন!
দেশপক্ষ/ এমএইচ