আওয়ামী লীগ সভাপতি ও ৫ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচী পালন করা করেছে যুবলীগ।
সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালনা করা হয়। চট্টগ্রাম মহানগর যুবলীগের যুব সংগঠক,মোঃ ফসিউল আলম রিয়াদ এর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন।
বাংলাদেশ আওয়ামী-যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে এ কর্মসূচি পালন করা হয়।
যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেলের তত্বাবধানে আয়োজিত এ প্রতিবাদ কর্মসূচিতে অনতিবিলম্বে শেখ হাসিনা বিরুদ্ধে সকল মিথ্যা মামলা ও প্রহসণের রায় প্রত্যাহারের দাবি জানানো হয়।
জানতে চাইলে যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল বলেন, বাংলাদেশ আজ গভীর সংকটের মধ্যে পড়েছে। স্বাধীনতা বিরোধী শক্তি দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংষ করার যড়যন্ত্র চলছে। এখান থেকে দেশকে রক্ষা করতে হলে বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তনের বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ, সেটা মানুষ এখন বুঝতে পারছে। যুবলীগ নেত্রীর প্রত্যার্তনে রাজপথে আছে, মানুষের পাশে আছে এবং থাকবে।