
দেশের এই সময়ে এসে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতার মৃত্যুতে তার জানাযাকে কেন্দ্র করে যখন জয় বাংলা স্লোগান উচ্চারিত হয়, তখন অনেকেই তাকে শুধুই রাজনৈতিক স্লোগান হিসেবে দেখেন। কিন্তু একবার কি ভেবে দেখেছেন বাংলাদেশের জন্য চলমান এই কঠিন সময়ের পূর্বে কখনো কোনো জানাযায় কি এই ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে? হয়নি।
জয় বাংলা ধ্বনির সূচনা হয়েছিলো বাংলাদেশ সৃষ্টির পূর্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বৈষম্যমূলক আচরণ, নির্যাতন, নিপীড়ন ও শোষনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ হিসেবে। সেসময় পূর্বপাকিস্তানে (বর্তমান বাংলায়) জয় বাংলা স্লোগান ঠিক তখনই শোনা যেতো যখন কোনো বাংলাদেশী পাকিস্তানিদের হাতে লাঞ্চিত, নির্যাতিত বা বৈষম্যের স্বীকার হতো। এই জয় বাংলা ধ্বনিতে তখন প্রতিধ্বনিত হতো মানুষের স্বাধীনতার আকাঙ্খা, জয় বাংলা ধ্বনিতে প্রতিধ্বনিত হতো মানুষের মৌলিক অধিকার নিয়ে বাঁচার চেষ্টা। জয় বাংলা কেবল একটা রাজনৈতিক স্লোগান নয়। জয় বাংলা এ জাতির মুক্তির আহবান, স্বাধীনতার স্বপ্ন, মানুষের অধিকার আদায়ের সংগ্রামী ও সাহসী উচ্চারণ। ৭১ এর লড়াইয়ে মানুষকে প্রেরণা দিয়েছে, সাহস যুগিয়েছে এই স্লোগান।
স্বাধীন বাংলায় পরবর্তীকালে জয় বাংলা আওয়ামী লীগের রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যাবহৃত হলেও এই স্লোগান মূলত আমাদের সংগ্রামের এক সাহসী প্রতিক। যখনই বাংলা বিপদগ্রস্ত হয় তখনই এই স্লোগান প্রতিধ্বনিত হয়। আজ এই ধ্বনি কেবল দলীয় স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নেই। স্বাধীন দেশে এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর পাকিস্তানি স্টাইলে চলমান সব নৃশংস নির্যাতন, দমনপীড়নের চূড়ান্ত ধাপ, জোরপূর্বক মানুষের কণ্ঠ রোধের চেষ্টা, পূর্বপাকিস্তানের ন্যায় বর্তমান বাংলাদেশেও যত্রতত্র আমাদের মা-বোনদেরকে ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং একে একে বাংলাদেশ সৃষ্টির কারিগর ও বাংলাদেশের আপামর জনসাধারণের প্রান প্রিয় নেতাদের রাষ্ট্রের চরম অবহেলায়, অবিচারে, নির্যাতনে এবং অসম্মানে চিরবিদায় মানুষকে পূনরায় বিক্ষুব্ধ করে তুলেছে। বর্তমান সরকার ৭১ এর মতো সংকটাপন্ন মুহুর্ত সৃষ্টির মাধ্যমে মানুষকে সংগ্রামী করে তুলেছে। ফলে মানুষ আজ এসকল নির্যাতন, নিপীড়ন ও শোষনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ আপন কণ্ঠে জয় বাংলার ধ্বনি উচ্চারণ করছে। আজ এই ধ্বনি শুধুমাত্র দলীয় পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই, গ্রেফতারের ভয় কাটিয়ে আজ অনেকের কাছেই এই ধ্বনি হয়ে উঠেছে প্রতিরোধের প্রতিক, নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা, অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস।
জয় বাংলা আমাদের সকলের মুক্তির স্লোগান, জয় বাংলা আমাদের চলমান নিপীড়নের বিরুদ্ধে সমষ্টিগত প্রতিবাদ, জয় বাংলা আমাদের রামিসা-আছিয়ার মতো শত শত ধর্ষিতা বোনের পক্ষে উচ্চারিত প্রতিবাদ, জয় বাংলা আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এক ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক, জয় বাংলা আমাদের কারাবন্দী নেতাদের মুক্তির ডাক, জয় বাংলা আমাদের তৃনমূল কর্মীদের উপর চলমান শোষনের বিরুদ্ধে সংগ্রামী গর্জন।
দেশপক্ষ/ এমএইচ