
রাজধানীর শাহবাগ এলাকায় রিকশা চালক জাকিরের জীবনে নেমে আসে হঠাৎ বিপর্যয়, যখন তার উপার্জনের একমাত্র মাধ্যম রিকশাটি শাহবাগ থানায় আটক করা হয়। দিনমজুর এই রিকশাচালক প্রতিদিনের আয়ের উপর নির্ভর করে নিজের এবং গ্রামের পরিবারের ব্যয়ভার বহন করতেন। রিকশা না থাকায় তার জীবন-জীবিকা কার্যত থমকে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জাকির একজন আওয়ামী সমর্থক হিসেবে বিভিন্ন সময়ে এনসিপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করতেন এবং দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতেন। রিকশা আটকের ঘটনায় অন্য রিকশাচালকদের সহযোগিতায় তিনি পুলিশের হাত থেকে রক্ষা পেলেও তার রিকশাটি আর ফেরত পাননি।
এ অবস্থায় এক আওয়ামী সমর্থক বড় ভাইয়ের অনুরোধে একজন মানবিক ব্যক্তি জোনাক মোল্লা (পেশায় একটা বে- সরকারী ডায়গস্টিকের স্বাস্থ্যকর্মী) তার সামর্থ্য অনুযায়ী জাকিরকে একটি নতুন রিকশা কিনে দেন। নতুন রিকশা পেয়ে জাকিরের জীবনে আবার আশার আলো জ্বলে উঠেছে।
জাকির জানান, “এই রিকশাটা আমার জন্য নতুন জীবন। এখন আবার কাজ করে পরিবার চালাতে পারবো।”
সহযোগিতাকারীরা জানান, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের এগিয়ে আসলে এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা যায়।
নতুন রিকশা পেয়ে জাকির এখন আবার স্বপ্ন দেখছেন—পরিশ্রম করে নিজের পরিবারকে ভালোভাবে বাঁচিয়ে রাখার।
দেশপক্ষ/ এমএইচ