১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করলো কানাডা প্রবাসী বাংলাদেশিরা।
১৬ ই আগষ্ট রোববার কানাডার মন্ট্রিয়লের উন্মুক্ত শহীদ মিনারে প্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানান। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন কেন্দ্রীয় পরিষদ এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৫১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন ও শোক সভার আয়োজন করা হয়।

বিকেল ৪ টায় ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৭১’র শহীদ মুক্তিযোদ্ধা এবং ১৫ আগষ্ট নিহত সবল শহীদের স্মরনে এক মিনিট নিরবতা পালন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্কৃতিজন ও আওয়ামী লীগ নেতা হাসান জাহীদ কমল।
ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও বক্তব্য রাখেন মন্ট্রিয়লের বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশি কমিউনিটির পরিচিত মূখ মোহাম্মদ আলম শানু, বাংলাদেশ আওয়ামী লীগ কানাডা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, কানাডা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিদার ভুঁইয়া, কুইবেক আওয়ামীলীগের সভাপতি মুন্সী বশীর, কানাডা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহমদ, সাজ্জাদ হোসেন সুইট, বিশিষ্ঠ সাংবাুদিক ও যুব সংগঠক আসাদুজ্জামান আজম, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন কেন্দ্রীয় পরিষদের অন্যতম উদ্যোক্তা বাকি বিল্লাহ বকুল, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইসহাক খোকন, জেবুল হাসান, যুবলীগ নেতা শরীফ উল্লাহ, আওয়ামীলীগ নেতা সুলতান আহমেদ, এন আলী, আনোয়ার হোসেন, শক্তি দাস, ছাত্রলীগ নেতা সাফওয়ান করিম,সঙ্গীত শিল্পী সাহাবুদ্দীন, ছাত্রলীগ নেতা বিপ্লব, কবির মোল্লাসহ অনেকেই উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন।
বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষনা ও ইতিহাস নিয়ে কানাডায় জন্ম নেয়া নাসিম আলমের বক্তব্য সকলকে অনুপ্রাণিত করে।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, যারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চায় তারাই স্বাধীনতা বিরোধী একাত্তরের রাজাকার। যারা জয় বাংলার বিরোধীতা করে তারাই রাজাকার এবং নব্য রাজাকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বাংলাদেশ আবারো অচিরেই বঙ্গবন্ধুর নির্দেশিত মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসবে।
ডিপি/ এস এ