
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একই দিনে এক স্কুলের দশম শ্রেণির দুই ছাত্রী নিখোঁজ হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে একসঙ্গে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল দুই ছাত্রী। এরপর মঙ্গলবার রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করেছে ওই দুই স্কুলছাত্রীর পরিবার।
ছাত্রীরা হলো,চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বটতল এলাকার মোহাম্মদ বাহাদুরের মেয়ে তছলিমা আক্তার (১৭),একই এলাকার মিজানুর রহমানের মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৬)।
তছলিমা আক্তারের বাবা মোহাম্মদ বাহাদুর বলেন,রবিবার সকাল ৯ টার দিকে দুইজন মিলে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি। পরে আজ দুপুরে থানায় গিয়ে জিডি করেছি। মেয়েদের আমরা ফেরত চাই।
নষ্ট হচ্ছে ৩০ কোটি টাকার ডেমু, মরিচায় খাচ্ছে যন্ত্রাংশ / পাঁচ বছরে বন্ধ ১৮ জোড়া ট্রেন, ভোগান্তিতে কুমিল্লা-লাকসামের যাত্রীরা
চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান কালবেলাকে বলেন,নিখোঁজ দুই স্কুলছাত্রীর পরিবার থানায় এসেছিল। বিষয়টি জানিয়ে তারা সাধারণ ডায়েরি করেছেন। আমরা খোঁজাখুঁজি শুরু করেছি।
দেশপক্ষ/ এমএইচ