
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত নংসিংদীর ‘রায়পুরা সমিতি ইউএসএ ইনক’-এর ২০২৭-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের কাছে সামাজিক সংগঠন হিসেবে পরিচিত এ সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন ইকবাল এ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম মোস্তফা।
গত ১ নভেম্বর নিউ ইয়র্কের এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে আয়োজিত সাধারণ সভায় বাংলাদেশের সর্ববৃহৎ এ উপজেলার কমিটি অনুমোদন পায়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মাসুদ ভূঁইয়া, সহ-সভাপতি মো. এহসানুল হক (বারুল) ও আব্দুল কাইয়ুম, সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মনোনীতি হয়েছে। সাংগঠনিক সম্পাদক ইঞ্জি: আল আমিন, মহিলা সম্পাদিকা পদে তাহমিনা আক্তার (নূপুর), কোষাধ্যক্ষ পদে মো. মতিউর রহমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রচার ও দপ্তর সম্পাদক পদে হোসেন শিকদার ছাড়াও কার্যকরী সদস্য হিসেবে জসিম উদ্দিন খন্দকার, মাসুদুর রহমান (মুরাদ), ওয়ালিউল্লাহ খন্দকার (সুমন), আতিকুর রহমান, নাজমুল হক, এ বি এন নূর মোহাম্মদ এবং নিলুফা ইয়াছমিন মনোনীত হয়েছেন।
শুভেচ্ছা বক্তব্যে নবনির্বাচিত সভাপতি ইকবাল এ ভূঁইয়া বলেছেন, ‘প্রবাসে রায়পুরা উপজেলার মানুষকে সবাই এক নামে চিনে। কারণ আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের এই শক্তিকে এক সুতোয় গাঁথা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। প্রবাসীদের যেকোনো সুখে-দুঃখে সমিতি সবসময় পাশে থাকবে।
সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা তাঁর বক্তব্যে বলেছেন, ‘রায়পুরা সমিতি শুধু এই উপজেলা প্রবাসীদের জন্য নয় বরং বাংলাদেশী কমিউনিটির মানুষের কাছে জনপ্রিয় সামাজিক সংগঠনের হিসেবে পরিচিত। নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে এ সংগঠনটি আরও বেশি সামাজিক কার্যক্রমে যুক্ত করার প্রচেষ্টা থাকবে। আমরা যৌথ দায়িত্বে রায়পুরা সমিতিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আমরা সকল সদস্যের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা নিয়ে একসাথে কাজ করতে চাই।
দেশপক্ষ/ এমএইচ