ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

মিরপুর অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় এমপি নিখিলের শোক

মিরপুরের পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও মিরপুর-১৪ আসনের সাবেক সাংসদ মাইনুল হোসেন খান নিখিল।
এক শোকবার্তায় তিনি বলেন— “মিরপুরের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে অসংখ্য মানুষের প্রাণহানি ও আহতের খবর অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। ঢাকা মেডিকেলের সামনে স্বজনদের আহাজারি দেখলে বুকটা ভারী হয়ে আসে। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
শোকবার্তায় যুবলীগ সাধারণ সম্পাদক দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের আত্মার শান্তি কামনা করে দেশবাসীকে তাদের জন্য দোয়া করার অনুরোধ জানান

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ