ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ৬:০৩ অপরাহ্ন

কারওয়ান বাজার বস্তিতে আগুন

রাজধানীর কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন বস্তিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৭) রাত ৮টা ৫০ মিনিটের দিকে বস্তির ঝুপড়ি ঘরে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন ঝুপড়ি ঘরে আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ