ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

পচাঁ ডিমের রাজনীাত যারা শুরু করে ছিল তারাই এর সুফল পাচ্ছে : শামীম

যুবলীগ নেতা শামীম বলেছেন, পচাঁ ডিম নিক্ষেপের রাজনীতি যারা শুরু করেছিল, তারাই এখন এর সুফল পেতে শুরু করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে শামীম উল্লেখ করেন, ৫ আগস্টের পর একটি মহল পরিকল্পিতভাবে ‘পচা ডিমের রাজনীতি’ শুরু করে। এর ধারাবাহিকতায় সম্প্রতি নির্বাচনী প্রচারণার সময় নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী এ ধরনের কর্মকাণ্ড সমাজে বিভাজন ও সহিংসতা উসকে দেয়। যারা এ নোংরা রাজনীতির সূচনা করেছিল, তারাই আজ এর নেতিবাচক প্রভাবের মুখে পড়ছে।

শামীম আরও বলেন, মতপ্রকাশ ও রাজনৈতিক বিরোধিতা শান্তিপূর্ণ ও শালীন উপায়ে হওয়া উচিত। ডিম নিক্ষেপ বা হেনস্তার মাধ্যমে রাজনীতি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ডিম নিক্ষেপের ঘটনা নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ