
পবিত্র শবেবরাত উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র শবেবরাতকে আল্লাহ তায়ালার রহমত ও মাগফেরাত লাভের এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করা আমাদের সকলের দায়িত্ব।”
যুবলীগ নেতা বলেন, পবিত্র শবেবরাত মুসলমানদের জীবনে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক বিশেষ রাত। হাদিসে বর্ণিত আছে, এ রাতে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং অগণিত গুনাহ ক্ষমা করেন। এজন্য এই রাতকে সৌভাগ্যময় ও বরকতময় রজনি হিসেবে গণ্য করা হয়।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শবেবরাতের পবিত্র রাতে ব্যক্তিগত ও সামাজিক সকল অন্যায় থেকে বিরত থেকে বেশি বেশি ইবাদত, দোয়া ও নফল নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। পাশাপাশি দেশ ও দেশের বাহিরের সকল বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনায় সবাইকে একযোগে প্রার্থনা করার আহ্বান জানান তিনি।
শেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, পবিত্র শবেবরাতের বরকতে যেন দেশ ও জাতির ওপর নেমে আসে শান্তি, সৌহার্দ্য ও কল্যাণ।
দেশপক্ষ/ এমএইচ








