ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ন

শবে বরাতে মুসলিম বিশ্বের শান্তির জন্য দোয়ার আহ্বান দেশপক্ষের সম্পাদকের

পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি বিশ্বের শান্তি, মুসলিমদের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন দেশপক্ষের সম্পাদক ।

single-ad-main-1

তিনি বলেন, শবে বরাত মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি রাত। এই পবিত্র রাতে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত ও ক্ষমা বর্ষিত হয়। তাই তিনি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে একান্ত মোনাজাতে অংশগ্রহণ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব নানা সংকট, সহিংসতা ও অস্থিরতার মধ্য দিয়ে অতিক্রম করছে। বিশেষ করে মুসলিম বিশ্ব বিভিন্ন স্থানে নির্যাতন, সহিংসতা ও অনিরাপত্তার শিকার হচ্ছে। এ অবস্থায় শবে বরাতের পবিত্র রাতে বিশ্ব শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য ও পারস্পরিক সংহতি প্রতিষ্ঠার জন্য দোয়া করা সময়ের দাবি।

তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মানবতার কল্যাণ কামনায় সবাইকে দোয়া করার অনুরোধ জানান। একই সঙ্গে তিনি শবে বরাতের পবিত্রতা ও তাৎপর্য যথাযথভাবে পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

single-ad-main-2

দেশপক্ষ/ এমএইচ

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ