কানাডার মন্ট্রিয়ালে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ঠজনের সম্মানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত পার্ক এলাকায় অ্যাপায়ন রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পার্টির আয়োজন করেন বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাকি বিল্লাহ বকুল ও নারী নেত্রী, সমাজসেবকী জান্নাত ইসলাম তুষ্টি।

এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন- বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধের গবেষক লেখক তাজুল মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ শিশির ভট্টাচার্য, জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফকির সাহাবুদ্দীন, স্থানীয় লিবারেল পার্টির নেতা মাইনুর রহমান সরকার, হাসান জাহীদ কমল, তানভীর মামুন, শহীদ সালাম বরকত বাংলা স্কুলের পরিচালক দীন মুহাম্মদ তপন, বাংলাদেশ সোসাইটি অব কানাডার সভাপতি শরীফ উল্লাহ, বাংলাদেশ সোসাইটি অব কানাডার মহিলা বিষয়ক সম্পাদিকা রুশা, সুলতানা কালেকশন এর কর্ণধার নাদিয়া সুলতানা, সাংবাদিক আসাদুজ্জামান আজম, আজগর আলী মামুন, সাজ্জাদ জুয়েল খান, সাংবাদিক কবির মোল্লা, জাহের মিঝি আরও অনেকেই।








