ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৪:০১ পূর্বাহ্ন

কুড়িলে নদ্দা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর কুড়িলে নদ্দা এলাকায় নদ্দা ব্রিজের নিচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাত ৯টা ৮ মিনিটে আমাদের কাছে নদ্দায় ফুটপাতের একটি দোকানের আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট কাজ করছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন সংবাদ আসেনি।

এসময় নদ্দা ব্রিজের নিচে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। আগুনের তীব্রতা বেশি হওয়ায় আশপাশের এলাকায়ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করে।

স্থানীয়রা জানিয়েছেন, ব্রিজের নিচে রেস্তোরাঁসহ একাধিক খাবারের দোকান রয়েছে।

-নি/ এমএইচ

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন