ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৭:০৭ অপরাহ্ন

৫ আগস্টের পরও শরীয়তপুরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় সাবেক এমপি অপু

শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর  যখন অনেক নেতা দেশ ছেড়ে চলে গেছেন বা আড়ালে চলে গেছেন, তখন তিনি স্থানীয়ভাবে দলের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

৫ আগস্টের পর সারা দেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়লেও শরীয়তপুরে তা সচল রাখার চেষ্টা করেছেন ইকবাল হোসেন অপু। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচির মাধ্যমে তিনি দলীয় উপস্থিতি বজায় রাখছেন।

এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালনসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করেন। এছাড়া পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও তিনি দলীয় কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং নেতাকর্মীদের সাহস জোগাচ্ছেন। তাদের মতে, এর ফলে শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগ অনেকটা ধরে রাখা সম্ভব হয়েছে।

জাজিরার একজন প্রবীণ আওয়ামী লীগ নেতা বলেন, “ইকবাল হোসেন অপু রাজপথের রাজনীতি থেকে উঠে আসা নেতা। সংকটময় সময়ে তিনি কীভাবে ঘুরে দাঁড়াতে হয় তা জানেন। আমরা তার নতুন কোনো দিক-নির্দেশনার অপেক্ষায় আছি।”

​শরীয়তপুরের স্থানীয় রাজনীতিতে দীর্ঘকাল ধরেই বিভিন্ন বলয় সক্রিয় রয়েছে। ৫ই আগস্ট পরবর্তী সময়ে অনেক সমীকরণ বদলে গেছে। বর্তমান পরিস্থিতিতে দলের চেইন অফ কমান্ড পুনঃপ্রতিষ্ঠা এবং নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করাই এখন বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইকবাল হোসেন অপু যদি তার সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতে পারেন, তবে সেটিই হবে শরীয়তপুরের রাজনীতিতে তার বড় সাফল্য।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ​গত কয়েক দিনে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ইকবাল হোসেন অপুর ছবি ও পূর্বের উন্নয়নের চিত্র তুলে ধরে স্ট্যাটাস দিচ্ছেন তার সমর্থকরা। সেখানে ‘খুব শীঘ্রই চমক আসছে’ বা ‘নতুন রূপে দেখা যাবে’—এমন বার্তায় সয়লাব কমেন্ট বক্স। যদিও এই ‘চমক’ ঠিক কী ধরনের হবে, সে বিষয়ে দায়িত্বশীল কেউ এখনো মুখ খোলেননি।

ঢাকা দক্ষিণ যুবলীগের নেতা শাহজালাল শামীম বলেন, “অনেকে যখন ভয়ে বা পরিস্থিতির কারণে এলাকায় থাকতে পারেননি, তখনও ইকবাল হোসেন অপু শরীয়তপুরে থেকে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন, যা তাদের মধ্যে সাহস ও মনোবল জুগিয়েছে

 

-নি/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন