ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ৩:০৭ পূর্বাহ্ন

অধিকাংশ পাম্পেই মিলছে না তেল

জ্বালানি তেলের সংকট কাটছেই না। রাজধানীর বেশিরভাগ পাম্পেই মিলছে না তেল। যে দু–একটিতে পাওয়া যাচ্ছে, সেখানেও এক কিলোমিটারের বেশি লাইন।

সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তেলের কথা বলা হলেও বাস্তবে না থানায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে।

বুধবার রাজধানীর দারুস সালামের খালেক পাম্প ডিপো থেকে যা তেল পেয়েছে, তা শেষ হয়ে গেছে কয়েক ঘণ্টাতেই। একই চিত্র বেশিরভাগ পাম্পের।

ভুক্তভোগীরা বলছেন, কোথাও মিলছে না অকটেন আর পেট্রল। চালকদের এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে বেড়াতে হচ্ছে, যা তাদের ভোগান্তি আরও বাড়িয়ে তুলছে।

এদিকে, যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে, সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে নিতে হচ্ছে তেল। অনেকে দীর্ঘ সময় লাইনে থেকে শেষ মুহূর্তে এসে পাচ্ছেন না তেল।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অবশ্য জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে সাময়িক চাপ তৈরি হয়েছে।

অতিরিক্ত মজুত বা কৃত্রিম সংকট তৈরির প্রবণতা বন্ধে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন