ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৪:০৭ পূর্বাহ্ন

রাজধানীতে সন্তানকে জবাইয়ের পর মায়ের আত্মহত্যা

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি বাসায় সন্তানকে ‘জবাই করে হত্যার পর আত্মহত্যা’ করেছেন মা।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, খিলগাঁ থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজি অটোরিকশাচালক স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে মা তার শিশু সন্তানকে হত্যার পরে নিজে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

জানা যায়, দুপুর ২টা থেকে ৪টার মধ্যে খিলগাঁওয়ের তারাবাগ ২ নং গলির পান্না বিল্ডিংয়ের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। ওই নারীর নাম নার্গিস বেগম (৩৭)। তার বাবার নাম স্বপন মিয়া। আর নার্গিসের নিহত সন্তানের নাম মাহিম (৫)।

মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন