ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২:০৭ অপরাহ্ন

৪৮ ঘণ্টার মধ্যে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্প

ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানে ‘নরক নেমে আসবে’।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুমকি দেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, এর আগে ইরানকে একটি চুক্তিতে পৌঁছানো অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা প্রায় শেষ হয়ে এসেছে বলে দাবি করে তিনি বলেন, এখন হাতে রয়েছে মাত্র ৪৮ ঘণ্টা।

ট্রাম্প আরও সতর্ক করে বলেন, এই সময়ের মধ্যে সিদ্ধান্ত না নিলে ইরানের ওপর ‘চরম ধ্বংসযজ্ঞ’ নেমে আসবে।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে এমন বক্তব্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন