ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

সিরাজগঞ্জ মেডিকেল কলেজ থেকে বাদ শহীদ এম. মনসুর আলী নাম

সিরাজগঞ্জে অবস্থিত শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ-এর নাম পরিবর্তন করে নতুনভাবে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ রাখা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিভাগটির সচিব কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে দেশের একটি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে এবং এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, সিরাজগঞ্জ শহরের শিয়ালকোল এলাকায় অবস্থিত এই মেডিকেল কলেজটি আগে জাতীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মুহাম্মদ মনসুর আলীর নামে নামকরণ করা হয়েছিল।

২০১৫ সালে প্রায় ৮৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৩০ দশমিক ৯০ একর জমির ওপর ৫০০ শয্যার এই মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়। পরে ২০২১ সালের ২ আগস্ট তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক ভার্চুয়াল মাধ্যমে এর বহির্বিভাগে চিকিৎসাসেবা উদ্বোধন করেন।

নাম পরিবর্তনের এ সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ