
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের রাজারহাট উপজেলা শাখা ঝটিকা মিছিল করেছে।
শুক্রবার(১৫মে)বিকেল সাড়ে চারটায় সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ গেট হতে পাইলট উচ্চ বিদ্যালয় গেট পর্যন্ত কয়েক মিনিট ঝটিকা মিছিল করে উপজেলা ছাত্রলীগ। সেই ঝটিকা মিছিলের ভিডিও নিমিষেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ঝটিকা মিছিলেঅংশগ্রহণকারীরা, আসছে ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যার্বতন দিবস ও বাংলাদেশ আওয়ামী লীগ উপরে নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার ও কারাবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে শ্লোগান করে।
-নি/ এমএইচ








