ঢাকা, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন

রাজধানীর ২ থানার ওসি প্রত্যাহার

প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রত্যাহার করে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করা হয়।

প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন, তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।

‌দেশপক্ষ/ এমএইচ

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ