ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৮ অপরাহ্ন

পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

এর আগে দুপুরের দিকে শহরের ঢাকাইয়াপট্টি তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এস এম হুমায়ূন কবির উজ্জলের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিখোঁজ আল আমিনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলা, শিক্ষার্থীদের ওপর হামলা এবং সন্ত্রাসবিরোধী আইনে করা মামলাও রয়েছে। গ্রেপ্তারের পর পুলিশ তাকে পঞ্চগড় সদর থানায় নিয়ে যায়। সেখানে মামলাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করে।

পঞ্চগড় সদর থানার ওসি মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উজ্জলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা ছিল। আইনি কার্যক্রম শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ