
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ ২ নভেম্বর রাত সাড়ে ১২ টার দিকে ঢাবির অমর একুশে হলের সামনে একটি প্রাইভেটকার যোগে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকার থেকে পরপর দুটি ককটেল বিস্ফোরণ করেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ আহত বা ক্ষয়ক্ষতির হয়নি ।
এদিকে ঘটনার পর বিস্ফোরিত স্থান পরিদর্শন করেছে শাহবাগ থানা পুলিশ। এ সময় আশপাশের এলাকায় এবং বেশ কিছু গাড়ি তল্লাশি করা হয়।
দেশপক্ষ/ এমএইচ









